বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসিটি ব্যাংকের বন্ড অনুমোদন
spot_img
spot_img

সিটি ব্যাংকের বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ৪০০ কোটি টাকার সংগ্রহ করবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে। ব্যাংকটি এডিশনাল টিয়ার-১ (টি-১) এর মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালন করে বন্ড ইস্যু করবে।

এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১ লাখ টাকা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৭ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। কোম্পানিটির ইজিএম ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments