ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৩ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৭৬ কোম্পানির মোট ১৪৬ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। কোম্পানিটি ব্লক মার্কেটে ১০৮ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া ব্লকে রূপালী লাইফ ইন্সুরেন্স ৫ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় এবং এমারেল্ড অয়েল ৪ কোটি ৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন করে ব্লকে তৃতীয় স্থানে রয়েছে।
আজ ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে সী পার্ল বিচ, লাফার্জ হোলসিম, ফাইন ফুডস, ন্যাশনাল পলিমার, প্রগতি লাইফ ইন্সুরেন্স, বেক্সিমকো এবং সেনা কল্যান ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments