ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানির মোট ৬৫ লাখ ৩ হাজার ৫৫৫টি শেয়ার ৪১ কোটি ১১ লাখ টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়াও রেনেটা লিমিটেড ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সোনালী পেপার ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, অ্যাপেক্স স্পিনিং, বিএটবিসি, বিবিএস, বিডি থাই ফুড, বেক্সিমকো, বসুন্ধরা পেপার, ব্রাক ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ফার্স্ট ফিন্যান্স, ফরচুন সুজ, গ্রামীণফোন, এইচ.আর টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, ইন্ট্রাকো, আইপিডিসি, কেডিএস, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রিং শাইন, সী পার্ল বীচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনলী পেপার, শাহজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার, সানলাইফ ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments