ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ০৫ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ব্লক মার্কেটে অংশ নেয়া ৬০ কোম্পানির মোট ৯৮ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো গ্রীণ শুকুকের ২৬ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে জেমিনি সি ফুড, বিডি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্কস, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং স্কয়ার ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments