রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
spot_img
spot_img

ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ থেকে বিশ্বকাপের মিশন শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর যাত্রাতেই বাংলাদেশের যুবারা মুখোমুখি হয়েছে ভারতের। টস জিতে ফিল্ডিং করতে নেমে বল হাতে ভালোই দাপট দেখাচ্ছে যুবা টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রানে ব্যাট করছে ভারত।

বাংলাদেশ-ভারতের আজকের ম্যাচে বিপত্তিটা বাধিয়েছেন ফিল্ড আম্পায়ার ডোনোভান কোচ। বৈধ বলে তার নো বলের সিদ্ধান্তে উইকেট থেকে বঞ্চিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের স্কোরবোর্ডে ১৭ রান যোগ না হতেই প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। মারুফ মৃধার বলে উইকেটে পেছনে আশিকের হাতে ক্যাচ দেন ওপেনার আশ্বিন কুলকার্নী। এরপর স্কোরবোর্ডে যখন ৩১ রান, তখন দ্বিতীয় উইকেট হারায় ভারত। এবারও মৃধার বলে উইকেটের পেছনে আশিকের তালুবন্দী মুশের খান।

ইনিংসের সপ্তম ওভারে ইকবাল হোসেন ইমনের শর্ট ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে ধরা পড়েন আদার্শ। বাংলাদেশ দল উল্লাস করবে এমন সময় অজি আম্পায়ার ডোনোভান সংকেত দেখান নো বলের। ক্রিকবাজ বলছে, আম্পায়ার ওভারস্টেপের জন্য নো বলের সংকেত দিলেও টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ইমনের বুট পপিং ক্রিজের অনেকটা ভেতরে ছিল। তবে যা সর্বনাশ হওয়ার ততক্ষণে হয়ে গেছে। আম্পায়ারের বাজে সিদ্ধান্তে বৈধ বল করেও উইকেট থেকে বঞ্চিত হয়েছে টাইগার যুবারা।

দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের এ দলটাকে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের মঞ্চে পরাশক্তি হলেও তাই সে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে মাহফুজুর রহমান রাব্বির দল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments