
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
ভারতেও কোভিড-১৯ থাবা বসাতে শুরু করেছে। বুধবার (৪ মার্চ) আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৮-এ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আনন্দবাজার।
খবরে প্রকাশ আক্রান্তদের মধ্যে একটি ইতালীয় পর্যটক দলের ১৬ জন রয়েছে।তাদের সঙ্গে থাকা এক ভারতীয় গাড়িচালকও রয়েছেন। রয়েছেন আগরার ছয় বাসিন্দাও। দিল্লি এবং হায়দ্রাবাদে একজন করে আক্রান্ত হয়েছেন। ওই তালিকায় রয়েছেন কেরলের তিনজনও। তবে তারা আগেই ভাইরাসমুক্ত হয়েছেন।
ইতালীয় পর্যটকের ওই দলটিকে দিল্লির হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। মোট ২৩ জনের ইতালীয় পর্যটকদের একটি দল ফেব্রুয়ারি মাসে ভারতে পা রেখেছিল। ওই দলটি রাজস্থান ভ্রমণে গিয়েছিল।
মঙ্গলবার (৩ মার্চ) তাদের মধ্যে একজনের রক্তে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তিনি আপাতত জয়পুরে রয়েছেন। চীনের উহানে তাণ্ডব চালানোর পরে এরই মধ্যে ৬০টির-ও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সোমবারই দিল্লি ও হায়দ্রাবাদে ভাইরাসে আক্রান্ত দু’জনের খোঁজ মেলে।
























Recent Comments