বৃহস্পতিবার, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনভারতে ‘তুফান’: শাকিব-জিৎ ভক্তদের বাগযুদ্ধ, জিৎ বললেন, বাজার খোলা আছে
spot_img
spot_img

ভারতে ‘তুফান’: শাকিব-জিৎ ভক্তদের বাগযুদ্ধ, জিৎ বললেন, বাজার খোলা আছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

‘তুফান’ সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। আগামী ৫ জুলাই দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। ভারতে শাকিবের ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে কিছু দিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। যা নিয়ে শাকিব-জিৎ ভক্তদের মাঝে বাগযুদ্ধ চলছে।

কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিৎ। এক পর্যায়ে ভারতে শাকিব খানের ‘তুফান’ সিনেমা মুক্তি নিয়ে কথা বলেন। জিতের কাছে জানতে চান, শাকিব খানের ‘তুফান’ মুক্তি পাচ্ছে। আপনি কি এটাকে কম্পিটিশন হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, ‘না, বাজার খোলা আছে যে কেউ আসতে পারে।

এসময় জিতের পাশে বসেছিলেন ‘বুমেরাং’ সিনেমার তরুণ পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে এক প্রকার কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ‘নব্বই দশকেই বাজার খুলে রেখেছি।’ এ বক্তব্য শুনে হেসে উঠেন তাদের পাশে বসে থাকা দুই অভিনয়শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ।

জিৎ খুব ঠান্ডা মস্তিষ্কে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেও রুক্মিণী-সৌরভ-সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি শাকিব ভক্তরা। যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে। আবার জিতের ভক্তরাও চুপ করে বসে নেই। এ নিয়ে অন্তর্জালে বাগযুদ্ধ চলছে দুই শিবিরের ভক্তদের মাঝে।

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments