বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারত নিউজিল্যান্ডের ম্যাচে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য
spot_img
spot_img

ভারত নিউজিল্যান্ডের ম্যাচে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো ভারত। তবে পরাজয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো ভারতের।

গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) ম্যাচের শেষ দিকে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য।

ম্যাচের এক বল এবং এক উইকেট বাকি থাকতেই হঠাৎ করে প্রতিদ্বন্দ্বি ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাতে শুরু করেন। পরে আম্পায়াররা বোঝানোর পর ভুল ভাঙে তাদের।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে। ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে ভারতের হার। লুকি ফার্গুসনের সেই ওভারের পঞ্চম বলে আপার কাট করেন ওয়াশিংটন সুন্দর। থার্ড ম্যানে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরেন জেকব ডাফি। নবম উইকেট হারায় ভারত। তখনো ব্যাট করতে আসা বাকি ছিল উমরান মালিকের। বলও বাকি ছিল একটি। তবে দুদলের কারোরই মনে ছিলোনা এসব।

আউট হওয়ার পর বিপক্ষ অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েন ওয়াশিংটন। বিপরীত দিকে থাকা আর্শদীপ সিংহও যান হাত মেলাতে। আশ্চর্যের ব্যাপার হলো, ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও একই ভুল করলেন। ওয়াশিংটন আউট হওয়ার সাথে সাথেই নিউজিল্যান্ডের বিজয় ঘোষণা করে দেন তিনি। ওই ম্যাচে ২১ রানে হেরেছে ভারত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments