ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে কারেকশনের পর গতকাল এবং আজ আবার ইতিবাচক অবস্থায় লেনদেন শেষ করেছে দেশের উভয় পুঁজিবাজার।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৬ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮২৭.৫৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৬.১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে মোট ২৩ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ২৮৬টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৭৮ হাজার ২৮৬ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৮৩ কোটি ৭০ লাখ ৭২ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ৭৮১.৫৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১১১৩.৮০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৬৬০.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৩৭টির, কমেছিল ১৭২টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির। আর দিন শেষে মোট ২৭ কোটি ২০ লাখ ৮২ হাজার ৮৭৯টি শেয়ার ও ইউনিট ১ লাখ ৬৭ হাজার ৪১৭ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৮৬ কোটি ১ লাখ ৮৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৩ শতাংশ বা ৯৯.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৩৪.৪২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭২ শতাংশ বা ৬০.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩০২.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৪ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৮৭৯ টাকা।। সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৪২১টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments