ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ইস্টার্ন ক্যাবলসের আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬১.৫০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭৭.৬০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৭.৬০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৩৬.৯০ টাকা। সেই হিসেবে আজ কোম্পানিটির শেয়ার দর ১২.৪০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
এদিকে আমান কটন ফাইবার্স লিমিটেডের সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩০.৫০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments