ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৯ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.১১ টাকা আয় হয়েছিল।
শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০.৭৩ টাকা ।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০.৪৩ টাকা।
এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৫ টাকা।গত বছর এই সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৬৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments