ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রমজানে গরমের ক্লান্ত শরীর চাঙ্গা করতে যদি এক গ্লাস ঠান্ডা, মিষ্টি ও সুগন্ধী মহব্বত শরবত পান করেন, তবে মুহূর্তেই প্রশান্তি নেমে আসবে। আপনার বাড়িতে সহজেই তৈরি করা সম্ভব এই শরবত। মাত্র কয়েকটি উপকরণে বানানো এই শরবত স্বাদে যেমন অনন্য, তেমনি ইফতারের জন্য একদম উপযোগী। চলুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতেই তৈরি করবেন এই মহব্বত শরবত।
উপকরণ- তরমুজের রস আধা কাপ, দুধ ২ কাপ (ফুটিয়ে ঠান্ডা করা), সুগার সিরাপ স্বাদমতো, বরফ পরিমাণমতো, তরমুজের টুকরা ছোট ছোট কিউব আকারে কাটা, রুহ আফজা সামান্য।
তৈরি প্রণালী- প্রথমে ২ কাপ দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিন। একটি বড় পাত্রে ঠান্ডা দুধের সঙ্গে স্বাদমতো সুগার সিরাপ মেশান। এবার এতে দিন পরিমাণমতো বরফের টুকরা, যা শরবতকে ঠান্ডা ও রিফ্রেশিং করে তুলবে। তরমুজের রস মিশিয়ে দিন এবং ছোট ছোট তরমুজের টুকরা শরবতে যোগ করুন। সামান্য রুহ আফজা দিয়ে ভালোভাবে নেড়ে দিন, যা শরবতকে আরও সুগন্ধী ও লোভনীয় করে তুলবে।
এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন, চাইলে উপর থেকে একটু তোকমা দানা ও পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments