ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান তার স্ত্রী সাধারন বিনিয়োগকারী সুলতানা ফেরদৌসি বেগমকে উপহার হিসেবে ৫ লাখ ৩০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন। বাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর মনসুরুজ্জামান শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments