রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমার্কেন্টাইল ব্যাংক বন্ডের কুপন রেট ঘোষণা
spot_img

মার্কেন্টাইল ব্যাংক বন্ডের কুপন রেট ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধ বার্ষিক কুপন হার (Coupon Rate) তথা সুদের হার ঘোষণা করা হয়েছে। ব্যাংকটির বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেওয়া হবে। কোম্পানি সূত্রে এ তথ্য এই তথ্য জানা গেছে।

তথ্যমতে,, আগামী ১৯ মে থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য আলোচিত হারে রিটার্ন পাবেন মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা। এটি এই বন্ডের চতুর্থ ধাপের কুপন। এই মেয়াদের শেষ দিন অর্থাৎ ১৮ নভেম্বর যাদের কাছে আলোচিত বন্ড থাকবে, তারাই কেবল এই কুপন বা সুদ পাওয়ার যোগ্য হবেন।

আলোচিত বন্ডে ছয় মাস পর পর সুদ প্রদান করা হয়। এর আগে গত বছরের ১২ নভেম্বর তৃতীয় ধাপের কুপন রেট ঘোষণা করা হয়েছিল, যা গত বছরের ১৯ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ মে পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য। এই কুপন বা সুদ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৮ মে রেকর্ড তারিখ ঘোষণা করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments