সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওমার্চে শুরু হচ্ছে সোনালী লাইফের আইপিও আবেদন
spot_img
spot_img

মার্চে শুরু হচ্ছে সোনালী লাইফের আইপিও আবেদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী মার্চ মাসে শুরু হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার জন্য অনুমোদন পাওয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সাবসক্রিপশন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে এ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ আইপিও আবেদনের তারিখ ২০২১ সালের মার্চে নির্ধারিত হবে।

এতে আরও বলা হয়, ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের আইপিও আবেদনের দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে আবেদন প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ডের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। এছাড়া অন্যান্য যোগ্য বিনিযোগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ১ (এক) কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর (বুধবার) বিএসইসির ৭৫২তম নিয়মিত সভায় সোনালী লাইফকে ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার প্রস্তাব অনুমাদন দেয় কমিশন।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৯ কোটি টাকা পুঁজি উত্তোলন করে সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজি বাজারে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু ২৫ টাকা ৪৭ পয়সা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments