
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত মালেক স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.৩৬ টাকা।
এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৯১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১০ টাকা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments