রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমা হচ্ছেন মাহিয়া মাহি শুভেচ্ছা জানিয়েছেন পরী
spot_img
spot_img

মা হচ্ছেন মাহিয়া মাহি শুভেচ্ছা জানিয়েছেন পরী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হচ্ছেন। সোমবার, ১২ সেপ্টেম্বর তিনি তার নিজ ফেসবুক পেজ থেকে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি জানিয়েছেন।

মাহি বলেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

মাহিয়া মাহির অন্তঃসত্ত্বার খবরটি পেয়ে যেন একটু বেশিই খুশি হয়েছেন মাস খানেক আগে মা হওয়া নায়িকা পরীমণি। মা হওয়ার খবর শুনে মাহিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী।

সেখানে পরী লিখেছেন, অভিনন্দন মাহিয়া সরকার মাহি। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার একটি ইমোজি। এই নায়িকা আরও বলেন, দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফুটাবো শুধু বাজিইইই…। অনেক দোয়া, অনেক ভালোবাসা।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে জান। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ হজ পালন করে আসেন মাহি। এবার তাদের ঘর আলোকিত করে আসছেন নতুন মানুষ। এ খবরে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা, নিপুণ আক্তার, আঁচল, জাহারা মিতু, পিয়া জান্নাতুল, ইমনসহ অনেকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments