রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুক্তিযুদ্ধের আলোকে বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা ঘোষ
spot_img
spot_img

মুক্তিযুদ্ধের আলোকে বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা ঘোষ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচারিত হবে একক নাটক ‘বীরাঙ্গনা’। বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটকের গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত লেখক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনীই নাটকের মূল প্রতিবাদ্য। ১৯৭১ সাল, চারদিকে যুদ্ধের ডামাডোল। আমঝুপি নামে এক গ্রাম। সে গ্রামেরই মানুষ সয়ফর আর ময়ূরজান। প্রচণ্ড ভালোবাসে একে অপরকে। দেশকে শত্রুমুক্ত করার যুদ্ধে সয়ফর তো আর ঘরে বসে থাকতে পারে না। সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাবার। কিন্তু ময়ূরজানের কী হবে? অজানা শংকায় নিজেকে ঠিক রাখতে পারে না সয়ফর। যুদ্ধে যাবার আগে ময়ূরজানকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সে। মসজিদের ঈমাম ডেকে ময়ূরজানকে বিয়ে করে। ঠিক সেই রাতেই গ্রামে হানা দেয় পাকিস্তানি সেনারা। ময়ূরজানকে নিয়ে পালায় সয়ফর। আশ্রয় নেয় ময়ূরজানের খালা মতিবানুর বাড়ি। সেখানেই এক রকম আতঙ্কে বাসর রাত কাটে তাদের। পরদিন খালার কাছে ময়ূরজানকে রেখে যুদ্ধে চলে যায়।
এরপর অন্য ইতিহাস। দেশ স্বাধীন হয়। পাকিস্তানি ক্যাম্প থেকে মুক্ত হন বন্দী ময়ূরজান। তখন তিনি গর্ভবতী। এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানকে নিয়ে শুরু হয় আরেক যুদ্ধ। সমাজের নানা লাঞ্ছনা গঞ্জনা আর অবহেলা। স্বাধীন দেশে ময়ূরজান যেন পরাধীন। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।

লেখক টিপু আলম মিলন বলেন,  স্বাধীনতার ৫০ বছরে বীরাঙ্গনারা আজও অবহেলিত। সমাজে বসবাসরত কিছু মানুষের তাচ্ছিল্যের তীর বিদ্ধ করে তাদের। তাদেরই একজন বীরাঙ্গনা ময়ূরজান। তার জীবনের গল্পই তুলে ধরা হয়েছে নাটকে। হৃদয়স্পর্শী এ কাহিনী দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments