মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুক্তির তারিখ পেছানোয় বিরক্তি প্রকাশ করেছেন চঞ্চল
spot_img
spot_img

মুক্তির তারিখ পেছানোয় বিরক্তি প্রকাশ করেছেন চঞ্চল

ডেইলি শেয়অরবাজার ডেস্ক: চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ  মুক্তি দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)। নভেম্বরের শুরুতে এমনটাই জানিয়েছিল নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। কিন্তু হঠাৎ পিছিয়ে গেছে মুক্তির তারিখ। এতে ব্যাপক বিরক্তি প্রকাশ করেছেন চঞ্চল।

মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারেননি ‘হাওয়া’ খ্যাত অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কারাগার-২’ সিনেমার মুক্তির তারিখ এক সপ্তাহ পেছানোয় আমারও মেজাজ অনেক খারাপ হয়েছে।

বৃহস্পতিবার ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘কারাগার টু’। বিষয়টি নিশ্চিত করে তিনি আরও লিখেছেন, মূলত বিশ্বকাপ ফুটবলের কারণেই তারিখ পেছানো হয়েছে। ২২ ডিসেম্বর শুধুমাত্র হইচইতে মুক্তি পাবে সিরিজটি।

সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাকে একজন বন্দির চরিত্রে দেখা গেছে ওয়েবটিতে। সিরিজটির প্রথম কিস্তিতে দেখা যায়, কারাগারে ২৫০ বছর ধরে বন্দি রয়েছেন চঞ্চল। পর্দায় তাকে মীরজাফরের খুনি বলে দাবি করেন অভিনেতা।

প্রসঙ্গত, চঞ্চল ছাড়াও ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, ফারিণ, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, নাঈম, প্রমুখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments