বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরমুচমুচে বেগুনি তৈরির ট্রিক্স
spot_img
spot_img

মুচমুচে বেগুনি তৈরির ট্রিক্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইফতারের অন্যতম একটি আইটেম বেগুনি। যা তৈরি করতে অনেক রাধুনীর হাফ-সাফ পোহাতে হয়, আর তার কারণ একটাই! মুচমুচে করে ভাজা। ভেজে তোলার কিছু সময় পরেই দেখা যায় সেই মুচমুচে ভাব আর থাকে না, এতে করে ইফতারের সময় মন ভাঙ্গার মত কষ্ট পেতে হয়। সুতরাং মুচমুচে বেগুনি তৈরির ট্রিক্স জানলে আপনিও হয়ে উঠতে পারেন সেরা রাধুনীর একজন। রইল রেসিপি।

মুচমুচে বেগুনি তৈরির জন্য লাগবে লম্বা বেগুন অর্ধেক করে কাটা (যতটা বানাবেন পাতলা করে পিস দিন), ছোলার ডালের বেসন ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, জিরা বাটা ১/৩ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, বেকিং পাউডার ১/৪ চা চামচ, কর্ণ ফ্লাওয়ার ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো, ডিম ১ টা এবং তেল ভাজার জন্য পরিমাণমতো।

তৈরির প্রণালী- বেগুনি তৈরির ১ ঘণ্টা আগে বেসনের মিশ্রণ তৈরি করতে হবে। প্রথমে বাটিতে বেসন নিয়ে বেগুন, পানি, ডিম ও তেল ছাড়া সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণটি থকথকে করে মিশিয়ে নিন। এবার মিশ্রণে ডিম ভেঙে দিন। মিশ্রণটি ১ ঘণ্টা রেখে দিন। ১ ঘণ্টা পর এবার কাটা বেগুনগুলো ধুয়ে লম্বাভাবে পাতলা করে কেটে সামান্য লবণ, চিনি, হলুদ আর মরিচের গুঁড়া মেখে ১০-১৫ মিনিট রেখে দিন।

ভাজার জন্য কড়াইতে তেল গরম করুন। তারপর পাতলা করে কেটে রাখা বেগুন বেসনের মিশ্রণে ভালোভাবে চুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজুন (চুলার আচ মিডিয়াম থেকে কমে রাখতে হবে)। হয়ে গেল ইফতারির মজাদার আইটেম মুচমুচে বেগুনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments