রবিবার, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও
spot_img
spot_img

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি দ্বিতীয় সন্তানের মা হবেন শিগগির। আগেই নিশ্চিত ছিল, এ সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ থেকে দেশে ফিরছেন উইকেটরক্ষক এ ব্যাটার। তবে শুধু মুশফিক একা নন, তার সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিব আল হাসানও। যদিও সাকিবের ঢাকায় ফেরার কারণটা জানা যায়নি। অবশ্য তার পরিবারও বর্তমানে ঢাকায় আছে।

সাকিব, মুশফিক দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর।

এদিকে, ভারত ম্যাচের আগে তিন দিনের ছুটি ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। জিম-সুইমিং করেই পার করবেন টাইগাররা। যাদের চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments