বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসির জন্য লেখা আবেগঘন চিঠি, বিশ্বকাপের টিকিট পেল ছোট্ট মানু
spot_img
spot_img

মেসির জন্য লেখা আবেগঘন চিঠি, বিশ্বকাপের টিকিট পেল ছোট্ট মানু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর্জেন্টিনার অধিনায়ক মেসির জন্মদিনে লেখা একটি আবেগঘন চিঠি বদলে দিল ৮ বছর বয়সী মানু লিটউইর জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই চিঠির সুবাদে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখার আমন্ত্রণ পেয়েছে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে খেলা এই খুদে ফুটবলার।

ঘটনার শুরু আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ওলগার ‘সেরিয়া ইনক্রেদিবল’ অনুষ্ঠানে। সেখানে মানু তার প্রিয় ফুটবলার মেসিকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি পড়ে শোনায়। চিঠিতে সে লিখেছিল, “প্রিয় লিও, আমি জানি আজ তোমার জন্মদিন। তাই তোমাকে না বলে দিনটি শেষ করতে চাইনি। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা জানাতে এই চিঠি লিখেছি।”

শুধু মাঠের জাদুকরী নৈপুণ্য নয়, মেসির মানবিক গুণেও মুগ্ধ ছোট্ট মানু। চিঠিতে সে লিখেছে, “তোমাকে খেলতে দেখলে মনে হয় তুমি আর বল এক হয়ে গেছ। তবে সবচেয়ে বেশি ভালো লাগে তুমি মানুষ হিসেবে কেমন। তুমি সবসময় সতীর্থদের সাহায্য করো, কখনো হাল ছাড়ো না, কঠিন সময়েও না।”

মানুর এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজরে আসে মেসির বাণিজ্যিক অংশীদার ও আর্জেন্টিনার একটি সুপরিচিত প্রতিষ্ঠানের। পরে তারা মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং তার জন্য চমকপ্রদ এক আয়োজন করে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো নতুন এক চিঠিতে জানানো হয়, “আজ থেকে শুধু তুমি একা স্বপ্ন দেখবে না। তোমার গল্পের পরের অধ্যায় লিখতে আমরা তোমার পাশে থাকব। তোমাকে ও তোমার পরিবারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার এবং জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ মাঠে বসে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”

চিঠিতে নিজের আরেকটি স্বপ্নের কথাও জানিয়েছে মানু। সে লিখেছে, “আমিও আর্জেন্টিনোস জুনিয়র্সে ফুটবল খেলি। আমার সবচেয়ে বড় স্বপ্ন একজন পেশাদার ফুটবলার হওয়া। প্রতিদিন ঘুমানোর আগে আমি সেই স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নে অনেক সময় তোমাকেই দেখি। কারণ সবচেয়ে কঠিন স্বপ্নও যে সত্যি হতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ তুমি।”

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে গ্যালারিতে বসেই প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করবে মানু। একই সঙ্গে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, নিজের আদর্শ মেসির সঙ্গে দেখা করার সুযোগও পেতে যাচ্ছে এই খুদে ভক্ত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments