বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাটি-টোয়েন্টি দলে নেই লিটন
spot_img
spot_img

টি-টোয়েন্টি দলে নেই লিটন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছুটিতে থাকায় নিয়মিত অধিনায়ক লিটন দাস এই সিরিজে খেলছেন না। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

ঘোষিত দলে চমক হয়ে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও দলে জায়গা ফিরে পেয়েছেন। অন্যদিকে স্কোয়াড থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার, তবে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও আস্থা রাখা হয়েছে সাইফ হাসানের ওপর।

লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিতে বিসিবির ছাড়পত্র পাওয়ায় লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ এই সিরিজে থাকছেন না।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments