
পাকিস্তান সফরে সীমিত ওভারের সিরিজের জন্য ৩৩ বছর বয়সি অলরাউন্ডার ম্যাক্সওয়েল যথারীতি ঠাঁই পেয়েছেন অস্ট্রেলিয়া দলে। ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল তিনটি ওডিআই ও একটি টি ২০-র পর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ২৪ বছর পর হতে যাচ্ছে অসিদের পাকিস্তান সফর।
ম্যাক্সওয়েল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘দারুণ খবর। আমরা পাকিস্তান সফরে যাচ্ছি। শেষবার আমরা সেখানে গিয়েছিলাম ১৯৯৮ সালে।’ তিনি যোগ করেন, ‘আমি যাব কি না, এটা নির্ভর করছে আমার বাগদত্তার ওপর। সেসময় আমাদের বিয়ে হওয়ার কথা।’ বিয়ে আবার পিছিয়ে দেওয়া যায় না? এই প্রশ্নে ম্যাক্সওয়েলের উত্তর, ‘কোনো সুযোগ নেই।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments