ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি ম্যাক এন্টারপ্রাইজেস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১০ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২ টাকা ১১ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় রাজধানীর ডিওএইচএসের রাওয়া ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments