রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যাচ শেষে স্টাম্প পেতে গুনতে হবে বড় অঙ্কের টাকা
spot_img
spot_img

ম্যাচ শেষে স্টাম্প পেতে গুনতে হবে বড় অঙ্কের টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রিকেট ম্যাচ জয়ের পর ক্রিকেটারেরা নানভাবে জয় উদযাপন করে থাকেন। যার মধ্যে একটি স্মারক হিসেবে সেই ম্যাচের স্টাম্প তুলে ফেলা। ক্রিকেটে এই প্রথা চলে আসছে ৫০ বছরের বেশি সময় ধরে। তবে এখন তা চাইলেই তুলে নিয়ে যাওয়া যাবে না। জয়ের স্মারক হিসেবে ক্রিকেটাররা ম্যাচের স্টাম্প বাড়িতে নিয়ে যেতে চাইলে টাকা খরচ করতে হবে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্প।

বুধবার অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের ফাইনালে সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয় শিরোপা জিতে নেয় ব্রিসবেন হিট। ২৬ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা নির্বাচিত হন হিটের পেসার স্পেনসার জনসন। জয়ের স্মারক হিসেবে পিচ থেকে বাঁহাতি এই পেসার স্টাম্প তুলতে গেলে সিক্সার্সের টুপি পরা এক অফিসিয়াল বাধা দেন।

বল স্টাম্পে লাগলেই আলো জ্বলে উঠছে—এই স্টাম্পের নাম “জিংস” স্টাম্প এবং তা বিগ ব্যাশ ছাড়া ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেও। জনসন ফাইনাল শেষে একটি জিংস স্টাম্প তুলে নেওয়ার সময় সেই অফিশিয়াল তাকে বাধা দিয়ে জানান, প্রতিটি স্টাম্পের দাম ২৫০০ ডলার (২ লাখ ৭৫ হাজার টাকা)। এগুলো ক্রিকেট নিউ সাউথ ওয়েলস থেকে ভাড়া করা হয়েছে এবং ফেরত দেওয়ার সময় ‘ফুল সেট’ই (সবগুলো স্টাম্প) দিতে হবে।

জনসন তা মেনে নেন এবং সেখান থেকে একটি স্টাম্প কিনে নিতে চান। তবে স্টাম্পের এই দাম মার্কিন ডলার না অস্ট্রেলিয়ান ডলারে, তা নিশ্চিত করেনি নিউজ কর্প। যদিও টেলিগ্রাফ জানিয়েছে, স্টাম্পের মূল্যের পাশে মার্কিন ডলারের চিহ্ন ছিল।

মেয়েদের বিগ ব্যাশের ফাইনালেও এমন ঘটনা ঘটেছিল। ব্রিসবেন হিটকে হারিয়ে ৩ উইকেটে হারিয়ে ক্রিজ থেকে স্টাম্প তুলে নিয়েছিলেন অ্যাডিলেড স্ট্রাইকার্স পেসার মেগান শুট। পরে আয়োজকেরা এই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে স্টাম্প ফেরত নেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments