শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাম্যানসিটি ছাড়ছেন মাহরেজ: বিকল্প ভাবনায় রাফিনহা
spot_img
spot_img

ম্যানসিটি ছাড়ছেন মাহরেজ: বিকল্প ভাবনায় রাফিনহা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবের প্রো লিগ ইউরোপের ফুটবল বাজার এলোমেলো করে দিয়েছে। বড় বড় তারকা ভেড়াচ্ছে সৌদির ক্লাবগুলো। রোনালদো, বেনজেমা, ফিরমিনোর পরে জর্ডান হ্যান্ডারসন যাচ্ছেন সৌদি লিগে। যাওয়ার তালিকায় আছেন লিভারপুলের ফ্যাবিনহো, ম্যানসিটির রিয়াদ মাহরেজের মতো তারকা।

এর মধ্যে আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ সৌদি আরবের আল আহলিতে যোগ দেওয়ার খুব কাছে আছেন। সংবাদ মাধ্যমের মতে, চুক্তির বিষয়ে সম্মত হয়ে গেছেন মাহরেজ। কেবল সাক্ষর করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার অপেক্ষা।

মাহরেজের ওই জায়গা পূরণে বার্সেলোনার ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনহাকে দলে নেওয়ার কথা ভাবছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা।

সংবাদ মাধ্যম ফুট মার্কেতোর সাংবাদিক সান্তি আওনা জানিয়েছেন, এরই মধ্যে চুক্তির বিষয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা শুরু করেছে ম্যানচেস্টার সিটি। শুধু খোঁজ-খবর নয় ম্যানসিটি রাফিনহাকে তাদের টপ টার্গেট করেছে। দামে বনিবনা হলে দলে ভেড়াতে চায়।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের লিডস ইউনাইটেড থেকে রাফিনহাকে ৫৫ মিলিয়ন পাউন্ডে কিনেছে বার্সেলোনা। তাকে বিক্রি করা নিয়ে তাড়াহুড়ো নেই কাতালান ক্লাবটির। তবে কেনা দামের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিড পেলে তাকে ছেড়ে দেবে স্প্যানিশ ক্লাবটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments