ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইলেকট্রনিক উপায়ে এই স্বাক্ষর সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঐতিহাসিক এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই চুক্তিতে স্বাক্ষর করেছেন।
তবে এই বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানি স্পিকার গালিবাফ লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের পর ইরান চূড়ান্ত বিজয়ের দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছে।
এদিকে, ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে যাবেন।
একই সঙ্গে এই চুক্তির মূল টেক্সট খুব শিগগিরই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments