মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ আরব দেশগুলোর
spot_img
spot_img

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ আরব দেশগুলোর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘পুরো অঞ্চল ঘৃণার সাগরে ডুবে যাচ্ছে যা আগামী প্রজন্মকে সংজ্ঞায়িত করবে। এটি ইতিমধ্যেই এই অঞ্চলে ঘৃণার অভিব্যক্তি এবং কর্মকাণ্ডে নিজেকে প্রকাশ করতে শুরু করেছে…। তিনি বলেন, ‘এটি একটি ধর্মীয় যুদ্ধ নয়। এটি মুসলিম ও ইহুদিদের মধ্যে যুদ্ধ নয়।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি জানিয়েছেন, তার দেশ আহত গাজাবাসীদের সাহায্য ও চিকিৎসার জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ‘কোনো শর্ত ছাড়াই’ গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments