বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদযুদ্ধের প্রকোপে ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার: চরম লোকসান গুনছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

যুদ্ধের প্রকোপে ক্ষতিগ্রস্ত পুঁজিবাজার: চরম লোকসান গুনছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ভারত-পাকিস্তান যুদ্ধের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পুঁজিবাজার। পাকিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে ভারত, ওই হামলার জবাবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়। এই সংঘাতের প্রভাবে আজ সকালে লেনদেনের শুরুতেই ব্যাপক পতন হয় সূচকে। সেই সাথে দর পতনও ছিল অধিকাংশ শেয়ারের। তবে সময়ের সাথে পতন কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করেও ডিএসইএক্স তলানী থেকে রক্ষা পায়নি।আজ ৭ মে, ২০২৫ তারিখ (বুধবার) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দরও কমেছে, বেড়েছে মাত্র ৯টির দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩.০১৫ শতাংশ বা ১৪৯.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮০২.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭.৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪০.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯৩.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ৯ টির, কমেছে ৩৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ২৬ টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ২৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১২.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৪ হাজার ৯৫১.৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৩৩.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১৬ টির, কমেছিল ২৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.২১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার ১৬৩ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ২১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৩ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৯৫ শতাংশ বা ২৭০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৯০.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৩০৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments