শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাযেসব খাবার খেলে মিটবে ক্যালসিয়ামের ঘাটতি
spot_img
spot_img

যেসব খাবার খেলে মিটবে ক্যালসিয়ামের ঘাটতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাধারণত আমরা শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য দুধকেই আমাদের খাদ্য তালিকায় রাখি। কিন্তু আবার অনেকেই দুধ খেতে পছন্দ করেন না। তাদের শরীরের তো ক্যালসিয়ামেরও প্রয়োজন। তাই এমন কিছু খাদ্যের তালিকা দেওয়া হলো যা আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করবে।

*পনির বা চিজ
পনির বা চিজ(Cheese) আমাদের খুবই পরিচিত একটি দুগ্ধজাত খাবার। বিভিন্ন খাবারের সাথে আমরা এটি খেয়ে থাকি। পিজ্জা, বার্গার থেকে শুরু করে নিত্যদিনের রান্নায়ও অনেকে এটি ব্যবহার করে থাকেন। পনির বা চিজে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন। ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাদ্যটি ক্যালসিয়ামের ঘটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

*তোকমার বীজ
বিশেষজ্ঞদের মতে, ৪৫ গ্রাম তোকমা বীজে থাকে এক গ্লাস দুধের সমান ক্যালসিয়াম যা আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক। তোকমা বীজে প্রোটিন ও ফাইবারও থাকে।

*তিলের বীজ
ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপারে সমৃদ্ধ হয় তিলের বীজ। মাত্র ৩০ গ্রাম তিলের বীজে থাকে ৩০০ মিগ্রা ক্যালসিয়াম।

*বাদাম
ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ই-তে সমৃদ্ধ হয় আমন্ড। তার সাথে রয়েছে ক্যালসিয়াম। যার ফলে উচ্চ রক্তচাপ, শরীরের চর্বি এবং বিপাকীয় রোগের অন্যান্য ঝুঁকির কারণগুলো কমাতে সহায়তা করে আমন্ড।

*সবুজ শাকসবজি
যেকোনো সবুজ শাক পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ১৫০ থেকে ২০০ গ্রাম শাক-সবজি গ্রহণ করলেই আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করা সম্ভব।

*সয়াবিন
বিশেষজ্ঞদের মতে, এক কাপ সয়াবিনে প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অনেক ভূমিকা রাখে। তাই নিয়মিত পাতে রাখুন সয়াবিন। উপকার পাবেন।

*সামুদ্রিক মাছ
এছাড়া সামুদ্রিক মাছ যেমন স্যামন, সার্ডিন ইত্যাদি সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে।

ক্যালসিয়ামের আরও কিছু দুর্দান্ত উৎস হলো সজিনা, ডুমুর, ব্রকোলি, মিষ্টি আলু, সূর্যমুখী বীজ, ঢেঁড়স ও কমলাসহ আরও অনেক খাবার।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments