ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেই মনে করেন, ডায়াবেটিস হলে কোনো ধরনের মিষ্টি খাওয়া যাবে না। কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়ার কারণ একমাত্র মিষ্টি নয়। এ কারণে মিষ্টি খেলেই সুগার বেড়ে যাবে, এটা ঠিক নয়। পুষ্টিবিদদের মতে, জীবন থেকে মিষ্টি বা শর্করা জাতীয় খাবার বাদ না দিলেও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা যায়। এর জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন-
দিনের নির্দিষ্ট সময়ে মিষ্টি খান
বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম। সকালে ইনসুলিনের কার্যকারিতা দিনের অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। এজন্য সকালে মিষ্টি জাতীয় খাবার খেলে সেটিা ভালো ভাবে হজম হবে। শরীরও ভালো ভাবে শর্করা শোষণ করতে পারবে। তাহলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু আপনি যদি বিকালের পরে বা রাতে মিষ্টি খান, তা হলে হঠাৎ করে শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি খাকে। তখন রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। এ কারণে রাতের খাবারে ডেসার্ট না রাখাই ভালো।
যেভাবে খাবেন মিষ্টি খাবার
ডায়াবেটিস না থাকলেও অনেক সময় মিষ্টি খেলে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে । এ কারণে সঠিক উপায়ে ডেসার্ট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত। প্রোটিন, ফাইবার ও হেলদি ফ্যাট যুক্ত খাবার খাওয়ার পরে মিষ্টি খান। বিশেষজ্ঞদের মতে, ,মিষ্টি খেতে চাইলে শাকসব্জি এবং প্রোটিন খাওয়ার পরে খান। ডায়াবেটিসের পাশাপাশি যাদের ইনসুলিন রেজ়িস্ট্যান্স আছে বা পলিসিস্টিক ওভারির সমস্যা আছে, কিংবা যাদের প্রি-ডায়াবেটিক আছে তারাও এই নিয়ম মেনে মিষ্টি খেতে পারেন।
সঠিক খাবার বেছে নিন
সব সময়ে চিনি মেশানো খাবার খেলে শুধু ডায়াবেটিস নয়, আরও অনেক ধরনের ক্রনিক অসুখ দেখা দিতে পারে। এ কারণে সঠিক ডেসার্ট খাওয়াও জরুরি। যে সব খাবারে প্রাকৃতিক শর্করা রয়েছে খাদ্যতালিকায় সেসব খাবার রাখুন। যেমন বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেসার্ট বানাতে পারেন। চিনির বদলে খেজুর ব্যবহার করতে পারেন। টকদই, চিয়া সিড ইত্যাদি দিয়ে পুডিং বানানো যেতে পারে। চকোলেট খেতে ইচ্ছে হলে ডার্ক চকোলেট বেছে নিতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments