ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি এ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) যৌথ উদ্যোগে একটি নতুন সহযোগী কোম্পানি গঠন করবে। কোম্পানির নাম হবে, এসিআই-আইচিনেন বাংলাদেশ লিমিটেড।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩২তম বৈঠকে এ কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসিআই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, প্রস্তাবিত এসিআই-আইচিনেন বাংলাদেশ লিমিটেড এর অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর এর পরিশোধিত মূলধন হবে ১৫ কোটি টাকা। এসিআই পিএলসি এ কোম্পানির ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments