ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ০৯.৯২ শতাংশ।কোম্পানিটি ৪২ বারে ৮২৩ টি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মন্নো ফেব্রিকস্ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা বা ৯.৭১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-সুরিদ ইন্ডাস্ট্রিজ,ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ন্যাশনাল ফীড মিল , এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, ইস্টার্ন লুব্রিকেন্টস, ব্লেন্ডার্স সাফকো স্পিনিং মিলস্ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments