শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
spot_img
spot_img

রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও ৯০ কার্যদিবস বাড়ানো হয়েছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাটি আর্থিক অনিয়ম, করপোরেট সুশাসনের ঘাটতি এবং তথ্য প্রকাশে ব্যর্থতার অভিযোগ তদন্তে গত ২৫ মার্চ কমিটি গঠন করেছিল। ১৬ আগস্ট বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ জারি করা এক আদেশে কমিটিতে পরিবর্তন আনা হয়।

আদেশ অনুযায়ী, কমিটির সদস্য সহকারী পরিচালক মোহাম্মদ মিনহাজ বিন সালিমের স্থলে সহকারী পরিচালক মো. হাসানকে সদস্য করা হয়েছে।

কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়ও ৯০ কার্যদিবস বাড়িয়েছে বিএসইসি। এর আগে ২৬ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সময়সীমা অনুযায়ী আরও ৯০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।

বিএসইসি জানিয়েছে, গত ২৫ মার্চ জারি করা মূল তদন্ত আদেশের অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

তদন্ত কমিটিকে ২০২১ ও ২০২২ অর্থবছরে রবির হিসাবের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে। এর মধ্যে হিসাবের সঠিক প্রয়োগ, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেন, করপোরেট সুশাসন এবং তথ্য প্রকাশসংক্রান্ত বিধিবিধান পরিপালনের বিষয় রয়েছে। মূল আদেশে কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা জানিয়েছে, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর গত পাঁচ বছরে নেটওয়ার্ক সম্প্রসারণে ৯ হাজার ৩৩১ কোটি ৩৬ লাখ টাকা বিনিয়োগ করেছে তারা। কোম্পানিটি ২০২৫ সালে ৯৩৭ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৩ শতাংশ বেশি।

২০২৫ সালের মুনাফার ভিত্তিতে রবির পরিচালনা পর্ষদ ১৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটিই কোম্পানিটির সর্বোচ্চ নগদ লভ্যাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments