ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- নর্দার্ন ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।
নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-
২৪ আগস্ট
এদিন সকাল ১০টায় বার্জার পেইন্টসের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ফেডারেল ইন্স্যুরেন্স ৫২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
২৫ আগস্ট
এদিন সকাল ১০টায় ইউনিয়ন ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
২৭ আগস্ট
এদিন সকাল ১০টায় সানলাইফ ইন্স্যুরেন্স এবং বেলা ১১টায় ইসলামী ইন্স্যুরেন্স ও সাড়ে ১১টায় ফিনিক্স ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্স ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ের জন্য ফিনিক্স ফাইন্যান্স কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২৯ আগস্ট
এদিন বেলা ১১টায় নর্দার্ন ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments