বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
spot_img
spot_img

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমদানি, রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে। এটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা ও অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি এডি ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে।

পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। প্ল্যাটফর্মটি ব্যাংকের আর্থিক সামর্থ্যের মধ্যে এবং কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী উপযোগী হতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এ নির্দেশনার উদ্দেশ্য।

নতুন সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ-এর অনুচ্ছেদ ৭(২)-এর উল্লেখ করা হয়েছে। ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরু করার আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের নির্দেশনা ছিল।

নির্দেশনাটি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এর আগেই সব ব্যাংককে প্রয়োজনীয় সেল গঠন এবং উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়াসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments