ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর উত্তরসূরি হিসেবে টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তারকা লেগস্পিনার রশিদ খানকে অধিনায়কত্ব দিয়েছে।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পদত্যাগ করেন নবী। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রশিদ অধিনায়ক নির্বাচিত হন। কিন্তু স্কোয়াড ঘোষণার পর পদত্যাগ করেন।
এসিবি বলেছেন, রশিদ খান আফগানিস্তান ক্রিকেটে বড় নাম। বিশ্বজুড়ে এই ফরম্যাটে তার খেলার বিশাল অভিজ্ঞতা যেটা এই সংস্করণে দলকে নতুন পর্যায়ে নিতে তাকে সহায়তা করবে।
রশিদকে শুভকামনা জানিয়ে বোর্ড প্রধান বলেছেন, তিন ফরম্যাটের সবগুলোতে আগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে রশিদের। আমরা আবার টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে তাকে পেয়ে উচ্ছ্বসিত। আমি নিশ্চিত সে সেরা ফর্মে থেকে দেশকে আরও গৌরব এনে দেবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments