মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরাইট শেয়ার ইস্যু করবে ইউসিবি
spot_img
spot_img

রাইট শেয়ার ইস্যু করবে ইউসিবি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) রাইট শেয়ার ইস্যু ও স্ট্রাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর লক্ষ্য ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ইউসিবির পরিচালনা পর্ষদ ২:১ হিসেবে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১ রাইট শেয়ার ইস্যু করা হবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই এ শেয়ার ইস্যু করা হবে।

একই বৈঠকে পর্ষদ ব্যাংকটির জন্য একটি উপযুক্ত স্ট্র্যাটেজিক ইনভেস্টর কাছে বর্তমান পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ পরিমাণ নতুন শেয়ার বিক্রি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির মাধ্যমে ওই শেয়ারের দাম নির্ধারণ করা হবে। বিষয়গুলো চূড়ান্ত হলে তা প্রকাশ করবে ব্যাংকটি।

রাইট শেয়ার ইস্যু ও স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর বিপরীতে নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে।

ইউসিবির পরিচালনা পর্ষদের এই দুই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যাংকটির পরিশোধিত মূলধন বেড়ে দ্বিগুণ দাঁড়াবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে পাওয়া তথ্য অনুসারে, ইউসিবির পরিশোধিত মূলধন ১ হাহজার ৫৫০ কোটি টাকা। নতুন শেয়ার ইস্যুর পর তা বেড়ে ৩ হাজার ১০০ কোটি টাকা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments