বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ ৪ দিন ধরে
spot_img
spot_img

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ ৪ দিন ধরে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যান্ত্রিকত্রটির কারণে গত চার দিন ধরে বন্ধ রয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ। যদিও দ্রুতগতিকে চলছে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদন করার যন্ত্র/ঘূর্ণায়মান যান্ত্রিক ডিভাইস) মেরামতের কাজ। টারবাইন মেরামত শেষে দুই-একদিনের মধ্যেই ফের কেন্দ্রটির উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম জানান, টারবাইন ত্রুটির কারণে গত (১৬ জুন) থেকে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডের প্রকৌশলীরা টারবাইন ত্রুটির মেরামতের কাজ করছেন। মেরামত শেষে আগামী দুই-একদিনের মধ্যেই কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।

আনোয়ারুল আজিম বলেন, ‘কেন্দ্রটিতে বর্তমানে ৫০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। শিগগিরই বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও এক লাখ টন কয়লা আসছে। চলতি মাসের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়বে।’

এর আগে কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৩০জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণের কাজ শেষে গত ১০ জুলাই চালু হয়েছিল কেন্দ্রটি। কিন্তু, চালু হওয়ার ছয়দিনের মাথায় টারবাইন ত্রুটির কারণে ১৬ জুলাই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন।

এর আগেও যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণসহ নানান কারণে কয়েক দফায় বন্ধ থাকে তাপ বিদ্যুৎকেন্দ্রটি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments