শনিবার, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকরাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত
spot_img
spot_img

রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়া থেকে তেল কিনে ভারত কার্যত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থ জোগাচ্ছে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী। রোববার এ অভিযোগ তুলেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো পর্যায় থেকে ভারত নিয়ে এখন পর্যন্ত এটিই সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর একটি। ভারত আবার ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।

সোমবার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ট্রাম্প বেশ কিছুদিন ধরে নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধি করছেন, যাতে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। হোয়াইট হাউসে ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের প্রভাবশালী সহযোগী স্টিফেন মিলার বলেন, প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে বলেছেন, ভারতের কাছ থেকে এটা গ্রহণযোগ্য নয় যে তারা রাশিয়া থেকে তেল কিনে এই যুদ্ধে দেশটিকে অর্থায়ন করে যাচ্ছে।

ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মিলার বলেন, অনেকেই জেনে অবাক হবেন, রাশিয়ার তেল কেনার দিক থেকে ভারত এখন চীনের সঙ্গে প্রায় সমান পর্যায়ে রয়েছে। এটা একটা চমকপ্রদ তথ্য।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গত শনিবার ভারত সরকারের একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, মার্কিন হুমকি থাকা সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার জেরে শুক্রবার থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করার ঘোষণা দেন ট্রাম্প।

তবে মিলার বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্ক ‘চমৎকার’ এবং সে কারণে তিনি তাঁর সমালোচনার সুর কিছুটা নরম করেছেন। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে, রাশিয়ার এই যুদ্ধ চালিয়ে যেতে কীভাবে অর্থ পাচ্ছে– তা মোকাবিলায় কূটনৈতিক, আর্থিক এবং অন্যান্য সব পথ খোলা রয়েছে ট্রাম্পের সামনে। যাতে করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments