ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ ৩৬ ফুটবল যুদ্ধের পরে শেষ হয়েছে মরুর বুকে ট্রফির সাধ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসরে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির হাতে। যে কিনা ফুটবলের বিগত সব কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিমধ্যে চলে গিয়েছেন অন্য এক উচ্চতায়।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত শহর রোজারিও। সে শহরে থেকে বেড়ে উঠা আর্জেন্টিনার এই খুদে জাদুকর লিওনেল মেসি। যার জাদুতে ৩৬ বছর পর আর্জেন্টিনা নিজেদের করে নিয়েছে বিশ্বকাপের ট্রফি। বার্সেলোনায় যাওয়ার আগে এই শহরেরই ‘লা বাজাদা’ এলাকায় থাকতেন তিনি মেসির হাতে ট্রফি ওঠা দেখেই যেন এ শহর জুড়ে চলছে উদ্যাপন। আবেগে ভাসেছে রোজারিও-এর রাস্তাঘাটে থাকা মানুষজনও। রোজারিওতে মেসি কাটিয়েছেন শৈশবের ১৩ বছর। এরপর চলে গিয়েছিল স্পেনের বার্সেলোনায়
এর আগে কাতারের ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ম্যাচ দেখতে হাজারে হাজারে মানুষ জড়ো হয়েছিলেন রোজারিওর কেন্দ্রস্থলে। ম্যাচ শেষে যখন মেসির ট্রফি উঁচিয়ে ধরে তখন ড্রাম বাজিয়ে, গান গেয়ে, নেচে রাতভর আয়োজন করেছে আর সেই সঙ্গে চলেছে মেসির ও মারাদোনার জয়ধ্বনি, আর করবেন নাই বা কেনো বিশ্বকাপ ট্রফি যে তাদের খুদে জাদুকর লিওনেল মেসির হাতে । বিশ্বকাপ শুরু থেকেই রোজারিও শহর জুড়ে রাস্তায় কিংবা বিভিন্ন বাড়িতে লিওনেল মেসির গ্রাফিটি করে সে এলাকার বাসিন্দারা। কারণ সেই এলাকার মানুষ বিশ্বাস করেছিল এবার ফাইনালে মেসির নেতৃত্বেই কাপ জিতবে, আর্জেন্টিনা।
আর্জেন্টিনায় এর আগে সব শেষ দিয়েগো মারাদোনার জাদুতে ১৯৮৬ সালে ট্রফি গিয়েছিল। এরপর কেটে গেছে আটটি বিশ্বকাপ। এর মধ্যে দুই বার খেলেছিল ফাইনাল, তবে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। রোববার তৃতীয় বারের মতো ফাইনালে উঠে এবার আর ব্যর্থ হয়নি লিওনেল মেসির দল। দানে দানে তিন দান এর মতো আর্জেন্টিনার তৃতীয় ফাইনালে তিন-তিন গোলের সমতায় এ ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ অবদি জয় তুলে ট্রফি খড়া কাটাল ল্যাটিনের দেশটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments