বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরোজার আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব
spot_img
spot_img

রোজার আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে পবিত্র রমজানের আগেই ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে রমজান সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের দাবিও জানিয়েছেন তারা।

সোমবার (২৬ অক্টোবর) নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে এসব প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ীরা।

বৈঠক সূত্রে জানা গেছে, ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে খেজুর আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

আমদানিকারকদের হিসাব অনুযায়ী, বর্তমানে খেজুর আমদানিতে প্রায় ৫৫ শতাংশ শুল্ক ও কর দিতে হয়। উচ্চ শুল্কায়নমূল্যের কারণে আমদানি ব্যয় বাড়ছে। এতে খেজুরের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করেন আমদানিকারকেরা।

বৈঠকে দ্রুত শুল্ক ছাড়ের বিষয়টি কার্যকর করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ-সংক্রান্ত অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী খেজুরের জাত, মান ও দামের পার্থক্য বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও যৌক্তিক শুল্ক কাঠামো নির্ধারণের আহ্বান জানান।

তিনি বলেন, মিসর, সৌদি আরব, ইরাক ও আলজেরিয়াসহ প্রায় এক ডজন দেশ থেকে বিভিন্ন মানের খেজুর আমদানি করা হয়। তাই সব ধরনের খেজুরের জন্য একই শুল্কায়নমূল্য নির্ধারণ করা হলে জটিলতা তৈরি হতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments