শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরোদেলার পরিচালনায় ন্যান্সি
spot_img
spot_img

রোদেলার পরিচালনায় ন্যান্সি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ”মা” একজন শিল্পীর জীবনের প্রথম দর্শক, প্রথম অনুপ্রেরণা। আর যখন সেই মা-ই হয়ে ওঠেন সহশিল্পী, তখন সুরে মিশে যায় ভালোবাসা, শ্রদ্ধা আর গর্বের এক অদ্ভুত মেলবন্ধন। এমনই এক অনুভূতির গল্প এবার তুলে ধরলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার বড় কন্যা রোদেলা।

প্রথমবারের মতো মা ও মেয়ে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন একটি গানে। শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। স্যাড-রোমান্টিক ধাঁচের এই গানটির একটি মিউজিক ভিডিও তৈরি হয়েছে, যেখানে পর্দায়ও একসঙ্গে দেখা যাবে ন্যান্সি ও রোদেলাকে।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যান্সি। জানালেন, ‘প্রথমে গানটি আমারই করার কথা ছিলো। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে ব্যাপারটা আরও স্পেশাল হবে। গাইয়ে দেখলাম-ভালোই হলো। এটা আমাদের প্রথম গান, মা-মেয়ের একসঙ্গে কণ্ঠ দেওয়া-সত্যিই গর্বের ও আনন্দের বিষয়। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

রোদেলার কণ্ঠেও ঝরে পড়লো একই উচ্ছ্বাস। বললেন, ‘এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। মায়ের সঙ্গে গান গাওয়া একটা দুঃসাহসই বলা যায়। কারণ মা এমন একজন শিল্পী, যার গান বাংলা ভাষাভাষী সবার কাছেই প্রিয়। কিন্তু তার সাহস আর ভালোবাসায় ভর করেই গেয়ে ফেললাম। আশা করছি শ্রোতারাও আমাদের এই নতুন জুটি পছন্দ করবেন।

গানটির গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, ‘গানটি নিয়ে অনেক দিন ধরে কাজ করেছি। মা-মেয়ের কণ্ঠে গাওয়ার আইডিয়াটা খুব ইউনিক ছিলো। সুরে, কথায় এবং আবেগে এটা অন্যরকম একটা গান হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

আরও পড়ুন: আলোচনায় সামান্থা

১০ জুলাই রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘কেন’ গানটি উন্মুক্ত হবে। মা ও মেয়ের এই নতুন সংগীতযাত্রা কতটা মুগ্ধ করে, এখন অপেক্ষা শুধু শ্রোতাপ্রিয়তার মঞ্চে তাদের প্রথম যুগল পদচারণার প্রকাশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments