শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাঢাকা লিগে লঙ্কান ফুটবলার
spot_img
spot_img

ঢাকা লিগে লঙ্কান ফুটবলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আশি-নব্বই দশকে ঢাকার লিগ মাতিয়েছিলেন শ্রীলঙ্কার ফুটবলাররা। পাকির আলীর নাম তো এই প্রজন্মের অনেকেই শুনেছেন। ফুটবল ক্যারিয়ারে ইতি টানার পর বাংলাদেশের ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পাকির আলী।

১৯৮৯ সালে পাকির আলীর পর আর কোনো লঙ্কান ফুটবলার দেখা যায়নি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে। অবশেষে ৩৬ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দেখা যাবে লঙ্কান খেলোয়াড়কে।

শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক ও গোলরক্ষক সুজন পেরেরার সঙ্গে এক মৌসুমের জন্য চুক্তি করেছে ফর্টিস ফুটবল ক্লাব। সুজন পেরেরার আগেও ঢাকা লিগে খেলেছিলেন লঙ্কান এই গোলরক্ষক। আশির দশকে পোস্টের নিচে দাঁড়িয়েছিলেন লায়নেল ফিরিচ।

গত মৌসুমে গোলরক্ষক পজিশনে বেশ ভালোই ভুগেছিল ফর্টিস ফুটবল ক্লাব, বিশেষ করে মিতুল মারমা চলে যাওয়ায় এই পজিশনে কিছুটা সমস্যায় পড়েছিল তারা। যে কারণে লঙ্কান সুজন পেরেরাকে নেওয়া বলে বুধবার সমকালকে জানান ফর্টিস ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম, ‘সুজন পেরেরা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একজন গোলরক্ষক। তাঁর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আশা করি, তাঁকে পাওয়ায় গোলরক্ষক পজিশনে আমাদের শক্তিটা বেড়েছে।

আরও পড়ুন: শৈশবের ক্লাবে ফিরে কান্নায় ভাসলেন ডি মারিয়া

সুজন পেরেরা সর্বশেষ খেলেছিলেন মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসে। ২০২২ সালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলেছিলেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। ২০১১ সালে শ্রীলঙ্কা জাতীয় দলে অভিষেক হওয়া সুজন পেরেরা দেশের জার্সিতে খেলেছিলেন ৫৬ ম্যাচ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments