ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে অন্তত ৫৩০ জন আহত হয়েছেন।
টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে সাতজন ত্রাণের সন্ধানে বের হয়েছিলেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে মোট ৫৭ হাজার ৬৮০ জন নিহত এবং ১ লাখ ৩৭ হাজার ৪০৯ জন আহত হয়েছে।
২৭ মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সাহায্য ব্যবস্থা চালু হওয়ার পর থেকে নিহত মোট ত্রাণপ্রার্থীর সংখ্যা ৭৭৩ জনে দাঁড়িয়েছে। ৫ হাজার ১০১ জনেরও বেশি সাহায্যের অপেক্ষায় থাকা ফিলিস্তিনি আহত হয়েছেন।
আরও পড়ুন: রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফরেন পলিসি প্রোগ্রামের পরিচালক আল জাজিরাকে বলেন, দক্ষিণ গাজার রাফায় ৬ লাখ ফিলিস্তিনিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের প্রস্তাবিত ‘মানবিক শহর’ ফিলিস্তিনি জনগণকে জাতিগত নির্মূলের পরিকল্পনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments