শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
spot_img
spot_img

রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচটিতে গোল করে নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরা কাটান দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগে তার একটি মুহূর্ত।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি পাওয়ার পর স্পটকিকে দাঁড়িয়ে নিজের সঙ্গে কিছু বলতে দেখা যায় ৪১ বছর বয়সী রোনালদোকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেক ব্যবহারকারী দাবি করছেন, তিনি শট নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন।

রোনালদো এরপর সফলভাবে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান। গোলরক্ষককে পরাস্ত করে মাঝ বরাবর শট পাঠান তিনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। একজন ব্যবহারকারী লেখেন, ‘পেনাল্টি নেওয়ার আগে রোনালদোকে “বিসমিল্লাহ” বলতে দেখা গেছে।’ আরেকজনের দাবি, ‘তিনি শট নেওয়ার আগে দুবার “বিসমিল্লাহ” বলেছেন।’

তবে ভিডিওতে রোনালদো ঠিক কী বলেছিলেন, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে রোনালদো বা পর্তুগাল দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments