বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারোনালদো-মদ্রিচ এখন জনমতের ঊর্ধ্বে
spot_img
spot_img

রোনালদো-মদ্রিচ এখন জনমতের ঊর্ধ্বে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে অবধারিতভাবেই পাদপ্রদীপের আলোয় দুই দলের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। চল্লিশ পেরিয়েও এখনো তারা স্বমহিমায় উজ্জ্বল। আর তাই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই দুই মহাতারকাকে স্তুতিতে ভাসালেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেস।

চলতি বিশ্বকাপে রোনালদো তার ক্যারিয়ারের ঐতিহাসিক ষষ্ঠ এবং মদ্রিচ পঞ্চম বিশ্বকাপ খেলছেন। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন ৪১ বছর বয়সী রোনালদো। অন্যদিকে ৪০ বছর বয়সী মদ্রিচও ঘানার বিপক্ষে জয়ে অ্যাসিস্ট করে মাঝমাঠে নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন।

মার্তিসেনের মতে, রোনালদো এবং মদ্রিচ এমন এক উচ্চতায় পৌঁছে গেছেন, যেখানে সাধারণ মানুষের সমালোচনা বা জনমত তাদের স্পর্শ করতে পারে না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এমন দুজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, যারা জনমতের ঊর্ধ্বে। তারা বৈশ্বিক আইকন। এত দীর্ঘ সময় ফুটবল খেলা সত্যিই স্পেশাল। ৪০ বছর পার করার পরও লুকা মদ্রিচ একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন। আমাদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও ব্যাপারটা একই।’
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে সতীর্থ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগাসহ অসংখ্য ট্রফি জিতেছেন রোনালদো ও মদ্রিচ। দুজনের বয়স নিয়ে চলমান আলোচনাকে এক পাশে ঠেলে স্প্যানিশ কোচ মার্তিনেস বলেন, ‘বয়স কেবলই একটি সংখ্যা। আসল বিষয় হলো তারা মাঠে কী করছেন এবং ড্রেসিংরুমে নতুন প্রজন্মের জন্য কেমন উদাহরণ তৈরি করছেন। মদ্রিচ বিশ্বজুড়ে লাখ লাখ ক্রীড়াবিদ এবং তরুণ ফুটবলারদের জন্য একটি আদর্শ উদাহরণ।’

মার্তিনেস বিশ্বাস করেন, নকআউটের মতো স্নায়ুচাপের ম্যাচে এই দুই অভিজ্ঞ তারকার মানসিক দৃঢ়তা যেকোনো দলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কানাডার টরন্টোর তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আবহাওয়া কোনো দলের জন্যই বাড়তি সুবিধা দেবে না বলে মনে করেন মার্তিনেস। তিনি জানান, তার দল আগে থেকেই ফ্লোরিডার পাম বিচে একই রকম গুমোট গরমে অনুশীলন করেছে।

মার্তিনেসের ভাষায়, ‘বিশ্বকাপে কোনো বাড়তি সুবিধা বলে কিছু নেই। আমরা পাম বিচে প্রচণ্ড আর্দ্রতার মধ্যে প্রস্তুতি নিয়েছি। এখানে গরম থাকবে তবে আর্দ্রতা কিছুটা কম। বিশ্বকাপ সবসময়ই কঠিন এবং আমার দল সবকিছুর জন্যই প্রস্তুত। আমরা ক্রোয়েশিয়াকে খুব ভালোভাবেই চিনি, ওরাও আমাদের শক্তি সম্পর্কে জানে। নকআউট ম্যাচ হিসেবে এটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments