ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ১৬ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৮২ টাকা বা ৭.৮৭ শতাংশ কমেছে। এদিকে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৭.০১ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং আরামিট সিমেন্টের শেয়ার দর ৫.১৯ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং, মেট্রো স্পিনিং, এটলাস বাংলাদেশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ফার্স্ট স্কিম ওয়ান, সোনারগাঁও টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স এবং এসবিএসি ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments