ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১১০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি মোট ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৮১৬টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৪৮ লাখ টাকা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭ লাখ ৫৬ হাজার ৮১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৪৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, রবি, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments